× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছিনতাই হওয়া ১৪৪ বস্তা চিনি উদ্ধার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৭:০৯ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৬ ১৭:১৭ পিএম

পটিয়া থেকে ১৫ টন চিনিসহ কাভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানের লামায় অভিযান চালিয়ে ১৪৪ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটিয়া থেকে ১৫ টন চিনিসহ কাভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানের লামায় অভিযান চালিয়ে ১৪৪ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়া থেকে ১৫ টন চিনিসহ কাভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪৪ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ।

গত বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পটিয়া থানা পুলিশ ও আজিজনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথভাবে এ অভিযান চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা ঘাটের মেঘনা সুগার মিল থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী সিরাজুল ইসলামের জন্য ২৮ টন চিনি নিয়ে একটি কাভার্ড ভ্যান (যশোর-ট-১১-৪৬৫৭) চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। মঙ্গলবার সন্ধ্যায় নগরের নাসিরাবাদ এলাকার একটি কারখানায় ১৩ টন চিনি খালাস করা হয়। এরপর বাকি ১৫ টন চিনি পটিয়ার ফুলকলি কারখানায় পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু বুধবার ভোরে পটিয়ার মনসা বাদামতল এলাকায় কাভার্ড ভ্যানের চালক আলমগীরকে অচেতন ও অসুস্থ অবস্থায় উদ্ধার করেন অন্য চালকরা। পরে তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চালকের দাবি, তাকে বিষাক্ত ইনজেকশন দিয়ে অচেতন করা হয়েছিল। এ ঘটনার পর ১৫ টন চিনিসহ কাভার্ড ভ্যানটি ছিনতাইয়ের অভিযোগ ওঠে। বাজারে ছিনতাই হওয়া চিনির দাম প্রায় ১৬ লাখ টাকা, কাভার্ড ভ্যানের দাম প্রায় ৪০ লাখ টাকা।

অভিযোগের পরই বান্দরবানের লামার আজিজনগরের চাম্বি মফিজ বাজার এলাকার কয়েকটি দোকানে অভিযান চালায় পুলিশ। অভিযানে ১৪৪ বস্তা চিনি উদ্ধার করা হয়। আজিজনগর পুলিশ ফাঁড়ির ওসি জানান, অভিযানে ছিনতাই হওয়া ১৪৪ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার ও এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, অভিযান চলমান রয়েছে। ছিনতাই ও চোরাই মালামালের সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা