× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আধিপত্যের জেরে বোরকা পরে সংঘর্ষে নিহত ১

কালকিনি (মাদারীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৭:০২ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে তাইজুল সরদার নামের এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর উপজেলার আলীনগর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে উপজেলার কালীগঞ্জ বাজারের হানিফ হাওলাদারের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন মৃত মোতালেব চৌকিদারের দুই ছেলে মহসিন ও জহিরসহ আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদার।

বাজারে হঠাৎ করেই হামলাকারীরা এলোপাতাড়ি হামলা ও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে জহির চৌকিদার ও মহসিন চৌকিদার গুরুতর জখম হন। একই সময়ে হামলাকারীদের ছোড়া হাতবোমার বিস্ফোরণে আজিম, রফিক ও সবুজ নামে আরও তিনজন আহত হন। হামলাকারীরা নিজেদের পরিচয় লুকাতে নারীর পোশাক (বোরকা) পরিধান করে কালীগঞ্জ বাজারে প্রবেশ করে। 

হামলা চালিয়ে পালানোর সময় বাজারের উপস্থিত ক্ষুব্ধ জনতা ধাওয়া করে তাইজুল ইসলাম নামে হামলাকারীদের একজনকে ধরে ফেলে। পরবর্তী সময়ে বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুরুতর আহত অবস্থায় ওই হামলাকারীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তাইজুল সরদার মাদারীপুরের কুলপদ্দি এলাকার রুস্তম সরদারের ছেলে। তিনি আলীনগর ইউনিয়নের মানিক সরদার হত্যা মামলার আসামি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার বিষয়টি সামনে এসেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা