× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাসড়ক থেকে ছিটকে পড়েছে যাত্রীবাহী বাস, আহত ৩০

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৬:৫২ পিএম

কুয়াকাটা যাওয়ার পথে  ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে ছিটকে সড়কের বাইরে পড়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাশে

কুয়াকাটা যাওয়ার পথে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে ছিটকে সড়কের বাইরে পড়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাশে

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বান্দ্রা নামক স্থানে ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার পথে  ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে ছিটকে সড়কের বাইরে পড়ে গেছে।

এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৮ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই চালকসহ তার সহযোগীরা পালিয়ে গেছে।

আহতরা হলেনÑ মো. কালাম, সজীব, রাবেয়া, নিজাম, বেল্লাল, আকাশ, নাজমুল, ইসমাইল, মোসা. সালমা বেগম, নাজমুল, তাসফী, সাকুর, এনামুল, সোবাহান, ইমরান, এনায়েত, কাওসার ও  নাসিমা। আহতরা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রাইভারের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় হেলপার গাড়ি চালিয়েছে। 

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, আহতদের প্রত্যেকেই বিভিন্নভাবে আহত হয়েছে। সাধ্যমত তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা বেশি আহত হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা