× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের ইন্ধন রয়েছে: রাশেদ খাঁন

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৬:২৫ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৬ ১৬:৩২ পিএম

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি সংবলিত যে পোস্ট করা হয়েছিল, তার পেছনে বিরোধী দলগুলোর ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি সংবলিত যে পোস্ট করা হয়েছিল, তার পেছনে বিরোধী দলগুলোর ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্নাইপার দিয়ে হত্যার হুমকির পোস্ট দেওয়ার পেছনে বিরোধী দলগুলোর ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে বৃহস্পতিবার দুপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খাঁন বলেন, বিরোধী শিবিরের বিতর্কিত অবস্থান ও প্ররোচনার কারণেই ওই যুবক এমন ঔদ্ধত্য দেখানোর সাহস পেয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপি সরকারের বিরুদ্ধে যৌথ ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ করেন তিনি।

জামায়াতের আমিরের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, তিনি প্রতিনিয়ত রাজনৈতিক মিথ্যাচার করছেন। অতীতে জাসদ ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকা থেকে শুরু করে জামায়াতে যোগ দেওয়ার পরও তার অসত্য চর্চা বন্ধ হয়নি বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন আরও বলেন, আওয়ামী লীগ ও জামায়াতের কথিত আঁতাত রুখতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে রয়েছেন।

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা