× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসহায় পরিবারের মাঝে ২২৮টি টিউবওয়েল বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৬:২১ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ২২৮টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ২২৮টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ২২৮টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় চেয়ারম্যান প্রার্থী মো. মোত্তাকিম চৌধুরীর তত্ত্বাবধানে এবং একটি বেসরকারি সংস্থার সৌজন্যে এসব টিউবওয়েল বিতরণ ও স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার (আজ) দুপুরে আন্দিউড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসহায় পরিবারের প্রয়োজন বিবেচনায় নিয়ে টিউবওয়েল স্থাপনের কার্যক্রম শুরু করা হয়। দীর্ঘদিন যাবত নিরাপদ পানির সংকটে থাকা পরিবারগুলো এ উদ্যোগের মাধ্যমে উপকৃত হবে বলে জানান সংশ্লিষ্টরা।

টিউবওয়েল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলে ইমাম সুমন, সাবেক ইউপি সদস্য ছাদেক মিয়া, আব্দুল হামিদ তালুকদার, মো. হামিদ খান, আউস মিয়া ও ফজল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতারা এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।

চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী বলেন, ‘বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সুবিধাবঞ্চিত পরিবারগুলোর নিরাপদ পানির সংকট দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।’ টিউবওয়েল পেয়ে উপকারভোগী পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা বলেন, অসহায় পরিবারগুলোর জন্য নিরাপদ পানির ব্যবস্থা হওয়ায় এসব টিউবওয়েল তাদের দৈনন্দিন জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিশুদ্ধ পানি ব্যবহারের ফলে পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকিও কমবে বলে তারা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা