× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূঞাপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে আহত ৬

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৫:৩৪ পিএম

দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

 টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগবাড়িতে গোবিন্দাসীর দিক থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ভূঞাপুর থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয়জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় ও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা