× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়েমনি খালে অজ্ঞাত নারীর মরদেহ

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৫:০৫ পিএম

শ্রীবরদীতে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

শ্রীবরদীতে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

শেরপুরের শ্রীবরদীতে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত আনুমানিক (২৭) বছর বয়সি এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুড়িকাহুনিয়া বাজারসংলগ্ন সেতুর নিচে কুড়েমনি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে সড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন সেতুর নিচে খালের মধ্যে একটি ড্রাম দেখতে পান। ড্রামের মুখ খোলা থাকায় এর ভেতরে মানুষের শরীরের মতো কিছু দেখতে পেয়ে তারা কাছে গিয়ে এক নারীর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতর থেকে নারীর একটি মরদেহ উদ্ধার করে। মরদেহের মাথা ও শরীরের  বিভিন্ন স্থানে কাটা জখমসহ ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সেতুর ওপর থেকে মরদেহটি নিচে ফেলে দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তে পিবিআইয়ের সদস্যরা বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করে কাজ করছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা