প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৩:৫০ পিএম
আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার পুরাতন বাখরবা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পুরাতন বাখরবা গ্রামের সামাজিক মাতুব্বর আনু মন্ডল ও বকুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার সকালে গরুতে জমির ধান খাওয়ার প্রতিবাদ করায় আনু মণ্ডলের প্রবাসী কর্মী মনি বিশ্বাসের স্ত্রী শামেলা খাতুনকে মারধর করে বকুল বিশ্বাসের লোকজন। এরই জেরে আনু মণ্ডল ও বকুল বিশ্বাসের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৭ জন আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।