× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর সঙ্গে অবশেষে হাত মেলালেন বাদাম বিক্রেতা রাজু

খুলনা অফিস

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৩:২৪ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৬ ১৫:৩৮ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে অবশেষে হাত মেলালেন বাদাম বিক্রেতা রাজু  গাজী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে অবশেষে হাত মেলালেন বাদাম বিক্রেতা রাজু গাজী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনার দাকোপ উপজেলা নলিয়ানে সংক্ষিপ্ত সফরের খবর পেয়ে ভ্রাম্যমাণ বাদাম বিক্রেতা রাজু গাজীর দীর্ঘদিনের  সাধ পূরণে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে যান সরকার প্রধানের সঙ্গে হাত মিলাতে। পেশায় সে বাদাম বিক্রেতা। 

জীবিকার তাগিদে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করেন রাজু। সেই রাজু গাজী এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা। প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনের মুহূর্তটি তার কাছে হয়ে উঠেছে জীবনের স্মরণীয় এক ঘটনা।

বৃহস্পতিবার সকালে খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সফরকালে এ ঘটনা ঘটে। সকাল ১০টার পরে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন তারেক রহমান। সেখানে প্রায় ২০ মিনিট অবস্থানকালে স্থানীয় মানুষের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় ও করমর্দন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর সুযোগ পান রাজু গাজী।

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর উচ্ছ্বাস প্রকাশ করে রাজু বলেন, “আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার। আমার খুব ভালো লাগছে স্যার। আলহামদুলিল্লাহ, কার সঙ্গে কথা বললাম! আমার স্বপ্ন পূরণ হয়েছে।”

নিজের পেশার কথা উল্লেখ করে তিনি বলেন, “বাদাম বেচি, বাংলাদেশের সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মিলাইছি। আর কী লাগে ভাই?”

রাজু গাজীর এই উচ্ছ্বাস যেন নলিয়ানের সাধারণ মানুষের আবেগেরই প্রতিচ্ছবি। দুর্গম উপকূলীয় এই জনপদের অনেকের কাছেই প্রধানমন্ত্রীর সফর ছিল তাকে কাছ থেকে দেখা ও নিজেদের প্রত্যাশার কথা জানানোর বিরল সুযোগ।

নলিয়ানে প্রায় ২০ মিনিটের সফর শেষে সকাল ১০টা ৪৮ মিনিটে কোস্টগার্ডের স্পিডবোটে করে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা