মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১২:৫৭ পিএম
ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিট। ছবি: সংগৃহীত
নরসিংদীর মাধবদীর রনি প্রিন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে আগুনের ঘটনায় মো. জামাল (৩৮) নামের একজন মারা গেছেন।
ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে দশটার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আমাদের এখানে নরসিংদীর মাধবদী থেকে পাঁচজন এসেছে। জামাল সকাল পৌনে দশটার দিকে আইসিইউতে চিকিৎসাধীন মারা গেছে। নিহতের শরীরে ৬০ শতাংশ দগ্ধ ছিল। দগ্ধ বাকিদের মধ্যে টিপুর ৯০ শতাংশ, ফয়সালের ২৫ শতাংশ, বাবুলের ৮ শতাংশ এবং শাজাহানের ৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দুইজনকে অবজারভেশনে রাখা হয়েছে”।
এর আগে, বুধবার সন্ধ্যার দিকে নরসিংদীর মাধবদীতে রনি প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ১১ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।