× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে অনুপ্রবেশ চেষ্টাকালে মানব পাচারকারীসহ আটক ৩

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১২:০৬ পিএম

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক মানব পাচারকারীসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: প্রতিদিনের বালাদেশ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক মানব পাচারকারীসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: প্রতিদিনের বালাদেশ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক মানব পাচারকারীসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় মানব পাচারকারী চক্রের আরও দুই সদস্য পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (২১ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে দোয়ারাবাজার উপজেলার আরমানছড়া এলাকা থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর বাঁশতলা বিওপির বিশেষ টহল দল তাদের আটক করে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে মোঃ আমির (২২)  যশোরের ঝিকরগাছা উপজেলার লিংকন নগর গ্রামের মো. আবুল হোসেন (৪২) এবং শার্শা উপজেলার বেনাপোল এলাকার নবিস উদ্দিনের মেয়ে ফাতেমা (১৮)।
বিজিবি জানায়, আটক দুই বাংলাদেশি নাগরিকের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দা আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালের কাছে পাঠানোর সঙ্গে জড়িত। ঘটনার দিনও তিনি তাদের অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে পাঠানোর চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় মানব পাচারকারী চক্রের আরও দুই সদস্য হিসেবে দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. অনিক মিয়া (২৪) এবং নওশা খাঁর ছেলে মো. আলাউদ্দিনের (৫৪) নাম উল্লেখ করেছে বিজিবি। তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানানো হয়েছে।
বিজিবির তথ্যমতে, আটক দুই বাংলাদেশি নাগরিকের ভারতে আত্মীয়স্বজন থাকায় তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন।
আটক তিনজনকে অবৈধভাবে সীমান্ত পারাপারের ঘটনায় দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা