× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ সম্বোধন, ফের আলোচনায় ইউএনও তানজিলা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১০:৫২ এএম

বুধবার সকালে রাজারহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্যে বারবার ‘স্যার’ সম্বোধনের বিষয়টি ফের আলোচনার জন্ম দেয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বুধবার সকালে রাজারহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্যে বারবার ‘স্যার’ সম্বোধনের বিষয়টি ফের আলোচনার জন্ম দেয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাত্র দেড় মিনিটের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করে নতুন করে আলোচনায় এসেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম।

বুধবার সকালে রাজারহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্যে বারবার ‘স্যার’ সম্বোধনের বিষয়টি ফের আলোচনার জন্ম দেয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তানজিলা তাসনিম রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন। পাশাপাশি সরকারি বিভিন্ন উদ্যোগের প্রশংসা এবং সরকারি চাকরিজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও কথা বলেন তিনি।

বুধবার সকাল ১১টায় উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে শতাধিক শাড়ি বিতরণ করা হয়।

বক্তব্যে ইউএনও বলেন, “সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজে দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে। এ কারণে রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা করা হলে শুধু এ উপজেলা নয়, উত্তরবঙ্গের মানুষও উপকৃত হবেন”।

এ বিষয়ে যথাসময়ে মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপনের জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।

বক্তব্যের শুরুতে রাজারহাটে প্রশাসনিক ভবন উদ্বোধন এবং হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য উপহার দেওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তানজিলা তাসনিম। এ ছাড়া ভিজিএফের চাল বস্তাবন্দী করার উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, আগে চালের বস্তা ওঠানো-নামানোর ক্ষেত্রে নানা সমস্যা হতো। নতুন উদ্যোগের ফলে এসব সমস্যা কমবে।

সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে নবম পে-স্কেল নিয়েও মন্ত্রীকে ধন্যবাদ জানান ইউএনও। তার মতে, এ উদ্যোগ চাকরিজীবীদের কাজের উদ্দীপনা বাড়াতে ভূমিকা রাখবে।

এর আগেও আলোচনায় এসেছিলেন তানজিলা তাসনিম। ২০২৫ সালের ডিসেম্বরে কক্সবাজারের ইউএনও থাকাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে এক পর্যটককে গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করেও আলোচনায় আসেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা