× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

নিয়োগে ভিসির আত্মীয়করণ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে কর্তৃপক্ষ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ২২:৫৩ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৬ ২২:৫৫ পিএম

গত ১৮ অক্টোবর প্রতিদিনের বাংলাদেশে “কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগে ভিসির আত্মীয়করণ” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিবাদ লিপিতে দাবি করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রম, শিক্ষক নিয়োগের যোগ্যতা এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে প্রকাশিত তথ্য অসম্পূর্ণ, বিভ্রান্তিকর ও যথাযথ প্রেক্ষাপটবিবর্জিত।

প্রতিবাদ লিপিতে বলা হয়, ফ্যাসিস্ট আমলে নিয়োগপ্রাপ্ত বিদ্যমান জনবল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে গতিশীল ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় শিক্ষার্থীদের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে অস্থায়ীভাবে সীমিতসংখ্যক জনবল নিয়োগ দেওয়া হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ১৬ জুন ২০২৬ তারিখে নিয়োগের জন্য অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুততম সময়ে, ৩০ জুন ২০২৬ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। অর্থাৎ, এনওসি পাওয়ার মাত্র ১৪ দিনের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম একটি নিয়োগ কমিটিও গঠন করেন।

প্রকাশিত সংবাদে কয়েকজন ব্যক্তির সঙ্গে উপাচার্যের আত্মীয়তার সম্পর্কের কথা উল্লেখ করে নিয়োগে পক্ষপাতিত্বের ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু উপাচার্যের ভাই-বোন কিংবা ছেলে-মেয়ের কেউই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত হননি। ফলে নিকটাত্মীয়দের নিয়োগ দিয়ে পদ-পদবি বণ্টন বা নিয়োগে স্বজনপ্রীতির যে ধারণা তৈরি করা হয়েছে, তা প্রকৃত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও ক্রয়সংক্রান্ত কার্যক্রম নির্ধারিত সরকারি বিধিবিধান এবং প্রযোজ্য ক্ষেত্রে ই-জিপি পদ্ধতি অনুসরণ করে পরিচালিত হয়। দরপত্রপ্রক্রিয়ায় একাধিক কমিটি ও সংশ্লিষ্ট সদস্যদের দায়িত্ব পালনের ব্যবস্থা রয়েছে। এসব প্রক্রিয়ায় কোনো ব্যক্তির একক নিয়ন্ত্রণ রয়েছে— এমন বক্তব্য উপস্থাপনের আগে সংশ্লিষ্ট নথি, কমিটির দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া যাচাই করা প্রয়োজন।

তাছাড়া উপাচার্যের দায়িত্ব কেবল ক্যাম্পাসে উপস্থিত থেকে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। নতুন বিশ্ববিদ্যালয়ের বাজেট, জনবল, অবকাঠামো উন্নয়ন, নীতিগত সিদ্ধান্ত ও একাডেমিক কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় প্রয়োজন হয়। এসব কাজের জন্য উপাচার্যকে প্রয়োজনে ঢাকায় অবস্থান করতে হয়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা