× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাজেক পর্যটনকেন্দ্রে ফের নিষেধাজ্ঞা

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ২১:১৮ পিএম

সাজেক ভ্যালি। ফাইল ছবি

সাজেক ভ্যালি। ফাইল ছবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য পুনরায় বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামীকাল বৃহস্পতিবার বিকেল চারটার মধ্যে এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার রাতে এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানায় জেলা প্রশাসন। রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার রাত সাতটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হলো। একই সঙ্গে ২২ অক্টোবর বিকেল চারটার মধ্যে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের সাজেক ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।

এর আগে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ডাক দেয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা