× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুরি যাওয়া ৮টি মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৬

রংপুর অফিস

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৯:২৭ পিএম

রংপুরে চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধারসহ ৬ জনকে গ্রেপ্তার  করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের  বাংলাদেশ

রংপুরে চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধারসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধারসহ ৬ জনকে গ্রেপ্তার  করেছে পুলিশ।

এরা হলোÑ মোটরসাইকেল চোর চক্রের সদস্য শাহিন মিয়া, শিমুল মণ্ডল, মিলন মিয়া, হাসান মিয়া, রাশেদ প্রধান ও  রাসেল মিয়া।

বুধবার বিকেলে তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় রংপুর নগরীর আলহাজ নগর দর্শনা এলাকার আব্দুল ওহাবের বাড়ির প্রধান ফটকের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী গোলাম রব্বানী তাজহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলাটির তদন্তের অংশ হিসেবে তাজহাট থানা পুলিশ রংপুর নগরীরসহ পীরগঞ্জ, মিঠাপুকুর উপজেলা ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৫ জনকে গ্রেপ্তার করে এবং বাদীর চুরি যাওয়া মোটরসাইকেলসহ মোট পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে আদালতের অনুমতি নিয়ে গ্রেপ্তারকৃতদের তিন দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ অক্টোবর রাতে পীরগঞ্জ উপজেলার শানেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়া নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে আরও তিনটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার রাসেল মিয়াকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা