× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ টাকায় পূজার বাজার পেলেন ৩শ’ পরিবার

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৯:০১ পিএম

৫ টাকায় পূজার বাজার পেলেন ৩শ’ পরিবার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

৫ টাকায় পূজার বাজার পেলেন ৩শ’ পরিবার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের ৩ শতাধিক অসহায় ও নিম্ন আয়ের হিন্দু পরিবারের সদস্যদের উৎসবের আনন্দ সবার জন্য হলেও সামর্থ্যহীন মানুষের জীবনে তা অনেক সময়ই থেকে যায় অধরা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খেতে হয় নিম্ন আয়ের পরিবারগুলোকে সেখানে শারদীয় দুর্গাপূজার আনন্দ যেন তাদের কাছে বিলাসিতা। এমন বাস্তবতায় মাত্র ৫ টাকার বিনিময়ে পূজার বাজার হাতে পেয়ে মুখে হাসি ফুটেছে ঠাকুরগাঁওয়ের ৩ শতাধিক অসহায় ও নিম্ন আয়ের হিন্দু পরিবারের সদস্যদের।

বুধবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’-এর উদ্যোগে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়। মাত্র পাঁচ টাকায় পাঁচ ধরনের প্রয়োজনীয় পণ্য কিনে পূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ পান সুবিধাবঞ্চিত পরিবারগুলো।

আয়োজনে প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় একটি করে টোকেনের মাধ্যমে পাঁচ টাকার বিনিময়ে পাঁচটি পণ্য, পোলার চাল, চিনি, তেল, নারকেল ও একটি মুরগি। নামমাত্র মূল্যে এসব পণ্য পেয়ে অনেকের কাছে এবারের পূজার প্রস্তুতি হয়ে উঠেছে কিছুটা সহজ, আর উৎসবের আনন্দ পেয়েছে নতুন মাত্রা।

বাজার পেয়ে রমেশ চন্দ্র বলেন, পাঁচ টাকায় এতগুলো বাজার পাব, কখনো চিন্তা করিনি। যারা এমন আয়োজন করেছেন, তাদের অনেক ধন্যবাদ। এই বাজার দিয়ে আমরা এবারের পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে পারব।

বিমলা রাণী বলেন, এবার আমরা অনেক আর্থিক সংকটে আছি। মাত্র ৫ টাকায় এত কিছু পাব ভাবিনি। ভগবান এদের মঙ্গল করুক।

সুশীল নামে একজন বলেন, উৎসবের প্রকৃত সৌন্দর্য কেবল আলোকসজ্জা, নতুন পোশাক কিংবা ভোজের আয়োজনে নয়; বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই নিহিত। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে উৎসবের আনন্দ আরও বেশি মানুষের ঘরে পৌঁছে দেওয়া সম্ভব। সম্মিলিত মানবিক উদ্যোগেই গড়ে উঠতে পারে বৈষম্যহীন, সহমর্মী ও সুন্দর সমাজ।

আয়োজনে উপস্থিত ছিলেন সহায় সংগঠনের উপদেষ্টা মো. কাজল রহমান, সাধারণ সম্পাদক মো. সাগর, সায়মুনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও অতিথিরা।

উপদেষ্টা কাজল রহমান বলেন, ঠাকুরগাঁওয়ের এই আয়োজন সমাজের সামর্থ্যবান মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে ছড়িয়ে পড়ে। একদিকে যখন অনেক পরিবার পূজার কেনাকাটায় সামর্থ্যের সীমাবদ্ধতায় পড়ে; অন্যদিকে তখন সামান্য উদ্যোগও তাদের মুখে হাসি ফোটাতে পারে। সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সাগর হোসেন বলেন, পাঁচ টাকার বিনিময়ে পাঁচটি পণ্য পাওয়ার এই আয়োজন কেবল বাজার বিতরণের ঘটনা নয়Ñ এটি অসহায় মানুষের প্রতি সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এমন উদ্যোগ আরও ছড়িয়ে পড়ুক পাড়া-মহল্লা থেকে গ্রাম, গ্রাম থেকে শহরে। সামর্থ্যবানরা এগিয়ে এলে কোনো পরিবারকেই যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত থাকতে না হয়। আমরা প্রত্যেক বছর এই আয়োজন করে থাকি।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা