× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৮:২৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাগেরহাটের শরণখোলায় ধানের ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মিজান হাওলাদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার  দুপুর ১টার দিকে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজান হাওলাদার ওই গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, উত্তর সাউথখালী গ্রামের কৃষক সালেক মোল্লা ও বাবুল মোল্লা তাদের জমির ইঁদুর নিধনের জন্য লোহার তারে বিদ্যুতের সংযোগ দিয়ে জমির আইলে ফাঁদ পেতে রেখেছিলেন।

বুধবার দুপুরে মিজান হাওলাদার নিজের ধান ক্ষেতে কীটনাশক স্প্রে করতে যাচ্ছিলেন। নিজের জমিতে প্রবেশের সময় পাশের জমির আইলে পেতে রাখা ওই বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়েন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালেক মোল্লা ও বাবুল মোল্লার জমির মাঝখানে মিজান হাওলাদারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তার মরদেহটি উদ্ধার করা হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা