× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, যুবক গ্রেপ্তার

কালাই (জয়পুরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৭:৩৩ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৬ ১৭:৫০ পিএম

জয়পুরহাটের কালাই থানা। ফাইল ছবি

জয়পুরহাটের কালাই থানা। ফাইল ছবি

জয়পুরহাটের কালাই থানার ভেতরে ঢুকে পুলিশের তিন সদস্যেকে মারধরের অভিযোগ উঠেছে আসলাম হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত তিন পুলিশ সদস্যরা হলেনÑ কনস্টেবল মাহমুদুল হাসান রকি, গাড়িচালক মাসুদ রানা এবং এস আই (নিরস্ত্র) আহসান হাবীব।

ঘটনার পর পলাতক আসলামকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাই থানার ভেতরে এ ঘটনা ঘটে। থানায় দায়ের করা এজাহারে জানা যায়, দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানায় প্রবেশ করেন আসলাম। পুলিশ সদস্যরা তার পরিচয় এবং থানায় আসার কারণ জানতে চাইলে তিনি কনস্টেবল মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে এলোপাতাড়ি মারতে থাকেন। এতে কাঠের বাটামটি তার বাম চোয়ালে লেগে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে আটকানোর চেষ্টা করলে গাড়িচালক মাসুদ রানার পিঠে আঘাত করেন। ফলে পিঠে ফোলা জখম হয়। এসময় পুলিশের এস আই (নিরস্ত্র) আহসান হাবীব আসলামকে আটকাতে গেলে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে গুরুতর জখম হয়। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে কাঠের বাটাম ফেলে দৌড়ে থানা কম্পাউন্ড থেকে পালিয়ে যান আসলাম।

আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে আসলাম হোসেনের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে একাধিক মামলা থাকার কথাও উল্লেখ করা হয়েছে।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, থানায় ঢুকে এক যুবক পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। ঘটনার সময় আমি জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয়ের ডিউটিতে ছিলাম। পরে অভিযান চালিয়ে আসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসলাম হোসেনকে বুধবার দুপুরে জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা