সাভার (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ১০:৫০ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩ ১১:২৮ এএম
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ফটো
ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গৃহবধূ জোসনা বেগমও মারা গেছেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জোসনা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, গৃহবধূর শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে শনিবার চিকিৎসাধীন অবস্থায় ১৫ শতাংশ দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু হয়।
গত শনিবার ভোর ৫টার দিকে উপজেলার কুমড়াইল কবরস্থান সংলগ্ন দোতলা বাড়ির নিচ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্বামী-স্ত্রীসহ ৫ জন দগ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
দগ্ধ অন্য তিনজনের অবস্থাও গুরুতর।
তারা হলেন- শিশুটির বাবা গার্মেন্টস কর্মী মনজুরুল, খালা হোসনা এবং আরেক খালার মেয়ে সাদিয়া।
দগ্ধ মনজুরুলের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়।
ধারণা করা হচ্ছে, ভোরে রান্নার জন্য চুলায় আগুন জ্বালানোর পর লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণ ঘটে।