× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৫:৪৬ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৬ ১৫:৪৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকূটা গ্রামে বুধবার সকালে পুকুরে পড়ে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকূটা গ্রামে বুধবার সকালে পুকুরে পড়ে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাড়ির সামনে খেলাধুলা করার সময় পরিবারের সদস্যদের অজান্তে পাশের পুকুরে পড়ে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকূটা গ্রামে বুধবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী আক্কাছ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির সামনে খেলাধুলা করছিল দুই ভাই। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের অচেতন অবস্থায় ভাসতে দেখা যায়। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাদের মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার অফিসার ইনচার্র (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বরাতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা