× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢেউয়ের টানে কক্সবাজারে পর্যটকের ঢল

নুপা আলম, কক্সবাজার

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১১:২২ এএম

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটিতে জমজমাট হয়ে উঠেছে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার।

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটিতে জমজমাট হয়ে উঠেছে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার।

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটিতে জমজমাট হয়ে উঠেছে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার। ছুটির প্রথম দিন গতকাল মঙ্গলবার সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সাগরের নীল জলরাশি, ঢেউয়ের গর্জন আর সৈকতের বালিয়াড়িতে অবসর কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এসব পর্যটক। পর্যটন ব্যবসায়ীদের প্রত্যাশা, পাঁচ দিনের ছুটিতে কক্সবাজারে সাত লাখের বেশি পর্যটকের সমাগম হতে পারে। পর্যটকদের জন্য নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

গতকাল মঙ্গলবার বিকালে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্ট ঘুরে দেখা গেছে, পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে আনন্দঘন সময় কাটাচ্ছেন পর্যটকরা। কেউ সমুদ্রের ঢেউ উপভোগ করছেন, কেউ ছবি তুলে স্মরণীয় করে রাখছেন ভ্রমণের মুহূর্ত। অনেকে ঘোড়ায় চড়া, বিচবাইক ও জেটস্কিতে চড়ার পাশাপাশি সাগরে গোসল করছেন। কয়েকজন পর্যটক জানান, কক্সবাজারের সৈকত পর্যটকদের কাছে সব সময়ই আকর্ষণীয়। সমুদ্র পাড়ে পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটানোর অনুভূতি খুবই মধুর।

পর্যটকের সংখ্যা বাড়তে থাকায় সৈকতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। লাইফগার্ড ও নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক নজরদারি করছেন। পর্যটকদের অন্যতম আকর্ষণ সমুদ্রস্নান নিরাপদ করতে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে দায়িত্ব পালন করবেন সি-সেইফ লাইফগার্ডের সদস্যরা। সৈকতে নিয়োজিত সি-সেইফ লাইফগার্ডের উদ্ধারকর্মী মো. সেলিম উদ্দীন জানান, দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সতর্কতা অবলম্বন এবং লাইফগার্ডদের নির্দেশনা মেনে সাগরে নামা জরুরি।

এদিকে দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারের হোটেল-মোটেল ও কটেজগুলোও প্রায় সম্পূর্ণ বুকিং হয়ে গেছে। কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, আশা করছি, পাঁচ দিনের ছুটিতে প্রতিদিন গড়ে দেড় লাখ পর্যটক কক্সবাজারে আসবেন। সেই হিসাবে পাঁচ দিনে সাত লাখের বেশি পর্যটকের সমাগম হতে পারে। কক্সবাজারে পাঁচ শতাধিক হোটেল-মোটেল ও কটেজের প্রায় ৯০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে।

শুধু সমুদ্রসৈকত নয়, পর্যটকদের আনাগোনা বেড়েছে জেলার অন্যান্য দর্শনীয় স্থানেও। মেরিনড্রাইভ, হিমছড়ি ঝর্ণা, দরিয়ানগর, ইনানী, পাটুয়ারটেকসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রেও ভ্রমণপিপাসুদের উপস্থিতি নজর কেড়েছে। পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিতে বাড়তি নজরদারি করছে প্রশাসন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান বলেন, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সমুদ্রসৈকতসহ সব পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশের দল দায়িত্ব পালন করছেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, পর্যটকদের নিরাপত্তা এবং পর্যটন শিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা সব সময় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা নজরদারি করছি, যাতে কেউ অতিরিক্ত দাম নিতে এবং পর্যটকদের কোনো ধরনের হয়রানি করতে না পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা