× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ০৯:৫৫ এএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩ ১০:৪২ এএম

ট্রেনের ধাক্কায় নিহত হৃদয় শাহ। ছবি: প্রবা

ট্রেনের ধাক্কায় নিহত হৃদয় শাহ। ছবি: প্রবা

দিনাজপুরের পার্বতীপুর জংশন রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় হৃদয় শাহ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার (৯ জানুয়ারি) বিকালে পার্বতীপুর-সৈয়দপুর রেলপথের রামপুরা অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ওসি শাকিউল আযম জানিয়েছেন।

জানা গেছে, হৃদয় শাহ নীলফামারী সদর উপজেলার সোনারায় জয়চণ্ডী গ্রামের ঘাটেরপাড়ের স্কুল শিক্ষক মোকছেদুল ইসলামের ছেলে। তিনি দিনাজপুর সদর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেল আরোহীরা লেভেল ক্রসিং অতিক্রম করার সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক হৃদয় শাহ ছিটকে পাশের ডোবায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল আরোহী আরও এক নারী আহত হন। পরে তাকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতের চাচা মোতালেব হোসেন জানান, হৃদয়ের নানার বাড়ি পার্বতীপুরে। মামাতো বোনকে নিয়ে সেখান থেকে আসতে গিয়ে মোটরসাইকেলে লেভেল ক্রসিং পারাপারের সময় ওই ঘটনা ঘটে।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম জানিয়েছেন, সংবাদের ভিত্তিতে পার্বতীপুর রেলওয়ে থানা-পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা