× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দমাতে পারবে না: ইসমাইল জবিউল্লাহ

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ২০:১৫ পিএম

কমলনগরের চকবাজার এলাকার তার জন্মস্থান মোক্তার বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এক সুধী ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসমাইল জবিউল্লাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কমলনগরের চকবাজার এলাকার তার জন্মস্থান মোক্তার বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এক সুধী ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসমাইল জবিউল্লাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় ঐক্য, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। কথাটি উল্লেখ করে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ বলেছেন, দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশ ও জাতির অগ্রগতিকে রুখে দিতে পারবে না।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চকবাজার এলাকার তার জন্মস্থান মোক্তার বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এক সুধী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোক্তার পরিবার এই সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করে।

গণতান্ত্রিক চর্চায় নানা মত ও পথের সৃষ্টি হওয়া স্বাভাবিক। একজন আরেকজনের সঙ্গে একমত নাও হতে পারে, এটাই মতানৈক্যই গণতন্ত্রের মূল সৌন্দর্য। কিন্তু দিনশেষে আমাদের একটাই মূল পরিচয়, এ দেশ আমাদের, দেশের সার্বভৌমত্ব আমাদের। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে মনোনীত করায় মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা আমি পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। 

 এ সময় আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, গত ফেব্রুয়ারিতে জনগণের নিরঙ্কুশ রায়ে সরকার গঠনের পর থেকে বিএনপি ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো জনগণের দোরগোড়ায় মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে যাত্রা শুরু হয়েছিল এবং পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া যা ৫০ বেডে উন্নীত করেছিলেন, বর্তমান সরকার তা ১০০ বেডে উন্নীত করার কাজ ইতোমধ্যে শুরু করেছে। মানুষ যেন নিজ এলাকাতেই আধুনিক চিকিৎসা পায়, তা নিশ্চিত করা হচ্ছে।

মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন, শ্রম মন্তণালয়ের চট্টগ্রাম বিভাগীয় কমিশনার নাহিদুল ইসলাম প্রিন্স, কমলনগর থানার ওসি ফরিদুল আলম, রামগতি থানার ওসি লিটন দেওয়ান প্রমুখ। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা