× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূজামণ্ডপে আরতি দিতে গিয়ে মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ২০:০১ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপে আরতি দেওয়ার সময় অসুস্থ হয়ে মনোরঞ্জন চন্দ্র দাস (৬২) মন্দির কমিটির সাধারণ সম্পাদকের মৃত্যু হয়েছে।

গত সোমবার রাত ১২টার দিকে সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী দুর্গা ও কালীমন্দিরের পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জন চন্দ্র দাস ওই পৌরসভার কামরাবাদ দাসপাড়া গ্রামের বাসিন্দা এবং দীর্ঘ ৩৬ বছর যাবৎ এই মন্দিরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার রাতে গানের তালে নাচার একপর্যায়ে মনোরঞ্জন অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, পূজামণ্ডপে আরতি দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে মনোরঞ্জন চন্দ্র দাসের মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। গতকাল দুপুরে পৌরসভার কামরাবাদ কেন্দ্রীয় শ্মশানঘাটে মনোরঞ্জন চন্দ্র দাসের শেষকৃত্য সম্পন্ন হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা