× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৪ জনের কারাদণ্ড

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৯:৪১ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৬ ১৯:৪৩ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ৪ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার উপজেলার সানন্দবাড়ী এলাকার যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন তাদের এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেনÑ উপজেলার  পাটাধোয়া পাড়া গ্রামের মো. জাহিদুল ইসলাম, খলিম উদ্দিন, ও মোল্লারচরের মো. শামীম ও মো. রহিম।

উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সানন্দবাড়ী, পাটাধোয়াপাড়া ও মোল্লারচর এলাকার যমুনা নদীতে উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা তার সঙ্গে ছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় ৭০ কেজি ইলিশ জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, ইলিশের নিরাপদ প্রজনন ও সংরক্ষণে সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা সবাইকে মেনে চলতে হবে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা ও পরিবহনের অপরাধে ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা