× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেরখাদায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ব্যবসায়ীরা আতঙ্কে

খুলনা অফিস

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৯:৩৭ পিএম

তেরখাদার কাটেঙ্গা বাজারে পূজা দেখা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তেরখাদার কাটেঙ্গা বাজারে পূজা দেখা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা বাজারে পূজা দেখা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। যার ফলে বাজারের ব্যবসায়ী এবং দোকানপাট মালিকরা প্রায় দুই ঘণ্টা সব বেচাকেনা ও দোকানপাট বন্ধ রাখেন।

পূজা দেখা নিয়ে একটি তুচ্ছ কথা-কাটাকাটির জেরে সকালে উভয়পক্ষের লোকজন কাটেঙ্গা বাজারে জড়ো হয়। একপর্যায়ে উভয়পক্ষ হাতাহাতি এবং একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।

তেরখাদা থানার ওসি আহম্মেদ আলী বিশ্বাস ও খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক নিশ্চিত করেছেন যে, পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা