কাপাসিয়া (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৯:২২ পিএম
কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৫০ জন শারীরিক প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৫০ জন শারীরিক প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে তোলা এবং দৈনন্দিন যাতায়াত সহজ করার উদ্দেশ্যে আয়োজিত ওই অনুষ্ঠানে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সম্মাননীয় অতিথি ছিলেন তুর্কি সংস্থার চেয়ারম্যান আলী শেনেল। তুরস্কের মানবিক সংস্থা ‘গেঞ্চ উফুক ইনসানি ইয়ারদিম দেমনেগি’-এর অর্থায়নে এবং ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’-এর বাস্তবায়নে এই উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী বলেন, কাপাসিয়ার সবচেয়ে চাহিদা সম্পন্ন মানুষকে খুঁজে বের করে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।