× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাটির ব্যাংকে জমানো অর্থে দুর্গাপূজা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৯:১৯ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৬ ২১:২৮ পিএম

মাটির ব্যাংকে জমানো টাকায় প্রতিবছর দুর্গাপূজা করে উল্লাপাড়ার ২৫টি ঋষি পরিবার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাটির ব্যাংকে জমানো টাকায় প্রতিবছর দুর্গাপূজা করে উল্লাপাড়ার ২৫টি ঋষি পরিবার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাটির ব্যাংকে টাকা জমিয়ে প্রতিবছর দুর্গাপূজা করে উল্লাপাড়ার ২৫টি ঋষি পরিবার। সেই সঙ্গে তারা সাধ ও সাধ্যের সমন্বয়ে ভক্তদের আপ্যায়নও করে থাকে।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের ঋষিপাড়ায় এসব পরিবারের বসবাস। এদের বেশির ভাগই পার্শ্ববর্তী সগুনা বাজার, খামার উল্লাপাড়া বাজার, সোনতলা বাজার ও কৃষকগঞ্জ বাজারে জুতো মেরামত করে, আবার কেউ ছাতা মেরামত বা সেলুনের কর্মচারী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে। অসচ্ছল লোকজনের প্রত্যেকের বাড়িতে রয়েছে মাটির ব্যাংক। প্রতিদিন আয়ের একটি অংশ তারা দুর্গাপূজার জন্য এই ব্যাংকে সঞ্চয় করে। তারা নিজেদের সঞ্চয়ের অর্থ দিয়েই একটি মন্দির নির্মাণ করেছে। মন্দিরের নাম দিয়েছে শ্রী শ্রী দুর্গা মাতা মন্দির।

এই মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিবুনাথ দাস জানান, তাদের পূর্ব-পুরুষরাও খুব গরিব ছিলেন। তারাও দিনের আয়ের সঞ্চয় দিয়ে দুর্গাপূজা করেছেন। আমরা উত্তরসুরীরা সেই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছি। তিনি বলেন, তাদের সবার বাড়িতে প্রতিবছর একটি করে মাটির ব্যাংক কেনা হয়।এই ব্যাংকে প্রতিদিনের আয় থেকে কিছু অর্থ জমা করা হয়। সারা বছর চলে এ কার্যক্রম। দুর্গাপূজার এক মাস আগে সবাই তাদের ব্যাংক ভেঙে সঞ্চিত অর্থ একসঙ্গে করে শিবুনাথের কাছে জমা দেন।
শিবুনাথ জানান, পার্শ্ববর্তী সলপ হলদারপাড়া থেকেও কিছু আর্থিক সহায়তা পেয়ে থাকেন তারা। এছাড়া উপজেলা প্রশাসন থেকেও সরকারি বরাদ্দের ৫০০ থেকে ৬০০ কেজি করে চাল তারা পেয়ে থাকেন। আর এভাবেই তারা প্রতিবছর শারদীয় দুর্গোৎসবের আয়োজন করে আসছেন। শিবুনাথের আবেদন, সরকার তাদের মন্দিরটির উন্নয়নের ব্যবস্থা করলে প্রতিবছর আরও স্বাচ্ছন্দ্যে তারা শারদীয় দুর্গামায়ের আরাধনা করতে পারতেন।
স্থানীয় স্কুলশিক্ষক বাঞ্ছারাম সরকার জানান, ঋষি সম্প্রদায়ের সাধ ও সাধ্যের আয়োজনে প্রতিমা দেখতে গিয়ে কেউ খালিমুখে ফেরেন না। তাদের এই আয়োজন অনুকরণীয়।
উল্লাপাড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুজিত কুমার ঘোষ জানান, মাটির ব্যাংকে দৈনন্দিন আয়ের অর্থ থেকে জমানো টাকা দিয়ে অস্বচ্ছল পরিবারগুলোর দুর্গাপূজার আয়োজন প্রকৃতই প্রশংসার দাবি রাখে। ধর্মের প্রতি অনুরাগ ও সঞ্চয়ের মানসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই বৃহৎ উৎসবের আয়োজন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা