× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংস্কার কাজে বাঁধায় দেওয়ায় প্রতিবাদ

বাউফল প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৮:১৭ পিএম

বাউফলে সংস্কার ও সৌন্দর্য্য বর্ধণ কাজে বাঁধা দেওয়ার অভিযোগে এক বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাউফলে সংস্কার ও সৌন্দর্য্য বর্ধণ কাজে বাঁধা দেওয়ার অভিযোগে এক বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে কালাইয়া বন্দর সরকারি বড় পুকুর পাড় সংস্কার ও সৌন্দর্য্য বর্ধণ কাজে বাঁধা দেওয়ার অভিযোগে সালাম খান নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।  

মঙ্গলবার সকালে বড় পুকুর পাড়ের সড়কে বন্দরের শতাধিক ব্যবসায়ীরা এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে  বক্তব্য  দেন সমাজসেবক আবুল হাসান মুনসুর, ব্যবসায়ী হাজী আব্দুল খালেক সরদার, সুমন হোসেন, রুহুল কাজী, জাকির মুন্সী, আবদুল মালেক ও রাজন মনসুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা।

বক্তারা বলেন, অভিযুক্ত  সালাম একজন ভূমিদস্যু। জাল-জালিয়াতির মাধ্যমে বন্দরের  ১৫০ শতাংশ খাস জমির মালিকা দাবি করেন। বিগত আওয়া্মী সরকারের আমলে সরকারের কিছু অসাধু কর্মকর্তাদের অর্থের মাধ্যমে ম্যানেজ করে কিছু জাল কাগজপত্র বানিয়েছেন। সেই জাল জালিয়াতির কাগজ দিয়ে বিভিন্ন দপ্তরে গিয়ে খাস জমি নিজের দাবি করেন।

অভিযোগ অস্বীকার করে সালাম খান বলেন, এই জায়গা সংশ্লিষ্ট দপ্তর আমাকে বন্দোবস্ত দিয়েছে। নিম্ন আদালতের রায় আমার পক্ষে এবং সরকার আপিল করলে উচ্চ আদালত ওই জায়গার ওপর নিষেধাজ্ঞা দেয়। সকল প্রমানাদি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দেওয়া আছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন,  নির্ধারিত জায়গায় আদালতের নিষেধাজ্ঞা থাকায় কাজটি সম্পন্ন করা যায়নি।

পূবালী ব্যাংক কালাইয়া বন্দর শাখার ব্যবস্থাপক রুবাইয়াত মোর্শেদ মিশুক বলেন, কর্পোরেট  সোশ্যাল রেসপনসি্বিলিটি বা সিএরআর খাত থেকে এ বছর  ২২ লাখ ব্যয়ে পুকুরের পাড় সংস্কার ও সৌন্দয্য বর্ধণের জন্য প্রকল্প পাশ হয়। তবে সালাম নামে এক ব্যক্তি পুকুর পাড়ের জমির মালিকানা দাবি করেন। যে কারণে প্রকল্পের কাজটি স্থগিত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা