× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবাইকে একত্রিত করে দুর্গাপূজা: ব্রিটিশ হাই কমিশনার

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৮:০৫ পিএম

ধামরাইয়ে একটি দুর্গাপুজা মন্ডপ ও তামাকাসা শিল্প পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ধামরাইয়ে একটি দুর্গাপুজা মন্ডপ ও তামাকাসা শিল্প পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সনাতন ধর্মের দুর্গোউৎসবের বিশেষ দিক হলো বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করা। শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষই নন, অন্য ধর্মের মানুষও এই উৎসব ও আনন্দ উদযাপনে অংশ নেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।

মঙ্গলবার দুপুরে ঢাকার ধামরাইয়ে একটি দুর্গাপুজা মন্ডপ ও তামাকাসা শিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ সব কথা বলেন তিনি। 

দুর্গাপূজা পরিদর্শন করে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করেন হাইকমিশনার। তিনি বলেন, ‘সরাসরি পূজা উদযাপন দেখতে পেরে আমরা আনন্দিত। বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে মিলিত হয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করেন। এটি বাংলাদেশের একটি অত্যন্ত অনন্য এবং প্রশংসনীয় দিক। দুর্গাপূজায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও পারস্পরিক সম্প্রীতির চিত্র আমাকে মুগ্ধ করেছে।’

দুর্গাপূজা পরিদর্শনের পাশাপাশি ধামরাইয়ের ঐতিহ্যবাহী ধাতব কারুশিল্পের কর্মশালাও ঘুরে দেখেন ব্রিটিশ হাইকমিশনার। এ শিল্পের দীর্ঘ ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ধাতব কারুশিল্প বাংলাদেশের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ শিল্পের ইতিহাস পাঁচ হাজার বছরেরও বেশি পুরোনো। ধামরাইয়ের কর্মশালায় শত শত বছর ধরে এসব শিল্পসামগ্রী তৈরি হয়ে আসছে। এ শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্য সরাসরি দেখার সুযোগ পেয়ে আমরা আবারও আনন্দিত।

কারুশিল্পের প্রতি নিজেদের আগ্রহের কথাও তুলে ধরেন সারাহ কুক। তিনি জানান, আমরা এর আগেও অনেকবার এখানে এসেছি এবং বেশ কিছু ধাতব শিল্পসামগ্রী কিনেছি, যা বর্তমানে ঢাকায় আমাদের বাসভবনে রয়েছে। 

এ সময় হাইকমিশনারের সঙ্গে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার আল মামুন ও ধামরাই পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত বণিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা