× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে পূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৭:২৯ পিএম

মঙ্গলবার দুপুর থেকে মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেডের (স্ট্যান্ডার্ড গ্রুপ) শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মঙ্গলবার দুপুর থেকে মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেডের (স্ট্যান্ডার্ড গ্রুপ) শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শারদীয় দুর্গাপূজার ছুটি ও বিভিন্ন দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। 

মঙ্গলবার দুপুর থেকে মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেডের (স্ট্যান্ডার্ড গ্রুপ) শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখেন। এ সময় ওই সড়ক দিয়ে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন রাস্তায় চলাচলকারী পথচারী ও গাড়ি চালকরা। 

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, পূজার সরকারি ছুটির সঙ্গে আরও একদিন ছুটির দাবিতে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ আঞ্চলিক সড়কটি অবরোধ করে রাখেন শ্রমিকরা। তাদের দাবি কারখানার অন্য শাখা তিনদিন ছুটি দিয়েছে। কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড (স্ট্যান্ডার্ড গ্রুপ) শাখায় একদিন ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন, “শুধু পূজার ছুটির জন্য আমরা রাস্তায় নামিনি। আমাদের আরও অন্যান্য দাবি দাওয়া আছে”।

শ্রমিকদের অন্যান্য দাবিগুলো হলো- বেতনের সময় বিকাশের টাকার সঙ্গে খরচের টাকা দিতে হবে, সাপ্তাহিক ছুটি শুক্রবারের পরিবর্তে অন্যদিন দেওয়া যাবেনা, শুক্রবার ডিউটি করলে ওভার টাইম দিতে হবে, পূর্বের ন্যায় নামাজের সময় ফ্লোরের লাইট বন্ধ করে দিতে হবে, কর্মঘণ্টা শেষ হলে জমা কাপড়ের জন্য ফ্রি ডিউটি করানো যাবেনা এবং কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবেনা।

ফিনিশিংয়ের এক নারী শ্রমিক বলেন, “৮ থেকে ১০ ঘণ্টা দাঁড়িয়ে থাকা যায় না। তাই পূর্বের ন্যায় শ্রমিকদের চেয়ার দিতে হবে। শ্রমিকরা অসুস্থ হলে লাইন থেকে সুপার ভাইজার ও ইনচার্জ মেডিক্যালে যাওয়ার অনুমতি দিতে হবে। এ ছাড়াও কারখানার এজিএম মোখলেছুর রহমান ডিজিএম সাইফুল রহমান প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামকে বাদ দিতে হবে”।

এ বিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “সরকারি ছুটির সঙ্গে আরও একদিন ছুটির দাবিতে শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে”।

প্রতিবেদন লেখা পর্যন্ত ওই পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা