হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৫:১৪ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৬ ১৫:১৫ পিএম
হিলিতে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ছবি:প্রতিদিনের বাংলাদেশ
দিনাজপুর হাকিমপুরের হিলিতে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার
ব্যক্তিরা হলেনÑ হাকিমপুর উপজেলার সাতকুড়ি গ্রামের মো. জাকির হোসেন, দক্ষিণ বাসুদেবপুর
চুড়িপট্টি এলাকার মো. সুমন ইসলাম, একই এলাকার মো. আসমান আলী ওরফে এনামুল হক এবং উত্তর
বাসুদেবপুর কালীগঞ্জ এলাকার মো. তাজু।
মঙ্গলবার দুপুরে
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হাকিমপুর থানা পুলিশ।পুলিশ জানায়, গ্রেপ্তার জাকির
হোসেনের বিরুদ্ধে এনজিআর-২৯/২৫, সুমন ইসলামের বিরুদ্ধে জিআর-১৯৬/২৪, এনামুল হকের বিরুদ্ধে
জিআর-৫৯/১৭ ও দায়রা মামলা নং-৫২৪/১৮ এবং তাজুর বিরুদ্ধে জিআর-২৭১/১৯ নম্বর মামলায় গ্রেপ্তারি
পরোয়ানা ছিল।
হাকিমপুর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, গ্রেপ্তার চার আসামিকে যথাযথ পুলিশি পাহারায়
দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।