× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেশার টাকা না দেওয়ায় মাকে হত্যা, ছেলে আটক

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৩:১৫ পিএম

এই সেই ছেলে- নেশার টাকা না দেওয়ায় নিজের মাকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার  বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এই সেই ছেলে- নেশার টাকা না দেওয়ায় নিজের মাকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না দেওয়ায় নিজের মাকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে উদ্দিন সরদার (২৩)কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বৃলাড়ীবাড়ী ইউনিয়নের লক্ষ্মীকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোছা. সূর্যবানু (৬০) ওই এলাকার মৃত লোকমান সরদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, উদ্দিন সরদার মাদকাসক্ত ছিলেন। মাঝেমধ্যেই মায়ের সঙ্গে নেশার টাকা নিয়ে ঝামেলা করত। আজকে সকালে টাকা না দিলে মাকে মেরে ফেলার হুমকি দেয়। হুমকির পরও মা টাকা না দেওয়ায় কাঁচি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। এতে ঘটনাস্থলেই মোছা. সূর্যবানু মারা যান।

ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, নেশার টাকা না দেওয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা অভিযুক্ত ছেলেকে পাশের একটি বাড়ির থেকে আটক করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা