× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসে মিলল ৩১ লাখ ৫০ হাজার টাকার হেরোইন

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১২:০২ পিএম

৩১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩১৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে এসআরবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

৩১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩১৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে এসআরবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ৩১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩১৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে এসআরবি। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ঝিনাইদহ এসআরবি ক্যাম্প।

এসআরবি জানায়, গতাকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাসে হেরোইন পরিবহন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল।

আরাপপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসটি গতিরোধ করা হয়। পরে বাসে তল্লাশি চালিয়ে একটি সিটের নিচে রাখা ৩১৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন পাওয়া যায়। পরবর্তী সময়ে সাক্ষীদের উপস্থিতিতে হেরোইনগুলো জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৫০ হাজার টাকা।

তিনি জানান, মাদকবিরোধী অভিযানসহ সকল অপরাধের বিরুদ্ধে এসআরবির অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা