প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ০৮:১২ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৬ ০৯:৪১ এএম
মঙ্গলবার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
নাটোরে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটয়ায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
মঙ্গলবার ভোর ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আক্তার হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নাটোর ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, আরপি পরিবহনের বাসটি বরিশাল থেকে আসছিল। বিপরীত দিক থেকে আসছিল ট্রাকটি। ভোর ৫টার দিকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাস–ট্রাকের সংঘর্ষ হয়।
নাটোর ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্র জানায়, সংঘর্ষে ঘটনাস্থলেই ৯ জন নিহত হয়। আহত হয় অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয়, নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে এক শিশু মারা যায় নাটোর সদর হাসপাতালে।