× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেজগাঁওয়ে কনকর্ডের বাণিজ্যিক ভবন ‘কনকর্ড হরাইজন টাওয়ার’-এর নির্মাণকাজ শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ২২:০৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় দৃষ্টিনন্দন বহুতল বাণিজ্যিক ভবন ‘কনকর্ড হরাইজন টাওয়ার’-এর নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করেছে দেশের শীর্ষস্থানীয় আবাসন ও নির্মাণকারী প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপ। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন (গ্রাউন্ডব্রেকিং) সম্পন্ন হয়।

কনকর্ড গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক ব্যবসা-বাণিজ্যের চাহিদা এবং রাজধানীর কেন্দ্রস্থলে সহজ যোগাযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ‘কনকর্ড হরাইজন টাওয়ার’-এর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় ৪০ কাঠা জমির ওপর নির্মিতব্য এই আধুনিক বহুতল ভবনে থাকছে চারটি বেজমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরসহ ১১টি সুপরিসর ফ্লোর।

প্রকল্পটিতে আধুনিক স্থাপত্যশৈলীর সঙ্গে সুপরিকল্পিত ফ্লোর স্পেস ও সর্বাধুনিক বিল্ডিং সিস্টেমের সমন্বয় ঘটানো হচ্ছে। ভবনটিতে সার্বক্ষণিক চলাচলের জন্য থাকছে চারটি প্যাসেঞ্জার লিফট এবং সুপরিসর গাড়ি পার্কিংয়ের সুবিধা। প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে বিভিন্ন ফ্লোরে বৈচিত্র্যময় স্পেস রাখা হচ্ছে, যার মধ্যে বেশ কয়েকটি ফ্লোরে ১২ হাজার বর্গফুটেরও বেশি আয়তনের বড় অফিস স্পেস থাকবে।

অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ভবনে সর্বোচ্চ মানের অগ্নিনির্বাপণ ও নিরাপত্তাব্যবস্থা, বিল্ডিং ম্যানেজমেন্ট অ্যান্ড অটোমেশন সিস্টেম, পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি এবং স্মার্ট অ্যাকসেস কন্ট্রোলসহ নানা অফিস অটোমেশন সুবিধা নিশ্চিত করা হচ্ছে। এ ছাড়া আধুনিক ও মানসম্মত কর্মপরিবেশ নিশ্চিতে ভবনে থাকবে নিজস্ব ক্যাফে, জিমনেসিয়াম এবং সুইমিংপুলের মতো নাগরিক সুযোগ-সুবিধা।

প্রতিষ্ঠানটি জানায়, তেজগাঁও শিল্প এলাকায় প্রকল্পটির অবস্থান হওয়ায় ঢাকার অন্যান্য বাণিজ্যিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়াত অত্যন্ত সহজ হবে। আবাসিক, বাণিজ্যিক ও অবকাঠামো খাতের দীর্ঘদিনের অভিজ্ঞতায় কনকর্ড হরাইজন টাওয়ার দেশের আধুনিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য এক অনন্য ও মর্যাদাপূর্ণ ঠিকানা হয়ে উঠবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা