× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লঞ্চে হঠাৎ অসুস্থ যাত্রী, ‘১৬১১১’ নম্বরে ফোন পেয়ে উদ্ধার করল কোস্ট গার্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ২১:৪৩ পিএম

ভোলা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে এক যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে (১৬১১১) ফোন পেয়ে তাকে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

ভোলা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে এক যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে (১৬১১১) ফোন পেয়ে তাকে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

ভোলা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে এক যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে (১৬১১১) ফোন পেয়ে তাকে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আজ সোমবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রবিবার ভোলা থেকে ঢাকাগামী ‘এমভি কর্ণফুলী-১৩’ নামের লঞ্চটি রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের আনন্দ বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে এক যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওই সময় অসুস্থ ব্যক্তির সঙ্গে থাকা তাঁর ভাই কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ‘১৬১১১’-এ কল করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম দ্রুত ওই লঞ্চে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার স্বার্থে কোস্ট গার্ডের নিজস্ব বোটে করে তাঁকে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে নিয়ে আসা হয়। এরপর কোস্ট গার্ডের তত্ত্বাবধানেই সিএনজিচালিত অটোরিকশাযোগে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, জনসেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা