মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ২১:১২ পিএম
দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১৪টি মামলার পরোয়ানাভুক্ত আসামি সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১৪টি মামলার পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ সাইফুদ্দিন সবুজকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর এলাকা থেকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত সাইফুদ্দিন সবুজ মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত দুইটার দিকে নিজনগর এলাকায় ঝটিকা অভিযান চালায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় আত্মগোপনে থাকা সবুজকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে একটি সিআর মামলার সাজাপ্রাপ্তসহ মোট ১৪টি পরোয়ানাভুক্ত মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আইন এড়াতে দীর্ঘদিন ধরে সবুজ পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।