× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা

দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ২০:০৭ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬ ২০:১৭ পিএম

কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর ৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী এমপি।

তিনি বলেন, কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হওয়া একটি ঘটনায় সাংবাদিকদের ওপর মব সৃষ্টি করতে চেয়েছিল কিছু দুষ্কৃতকারী। সাংবাদিকরা যেন কোনো বাধা ছাড়াই স্বাধীনভাবে বস্তুনিষ্ঠ তথ্য ও সংবাদ সংগ্রহ করতে পারেনÑ তা নিশ্চিত করতে হবে।

এছাড়া তিনি উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গরু চুরি প্রতিরোধ, যানজট নিরসন এবং সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও জোরালো ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ইকবাল হোসেন শেখ সভায় বলেন, সাধারণ মানুষকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে- যা কোনোভাবেই কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীকে এসব বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন এবং ফেসবুকে অপপ্রচার বন্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দিষ্ট তথ্য-উপাত্ত দেওয়ার পরও তারা কাঙ্ক্ষিত ভূমিকা রাখছেন না। বিশেষ করে কাপাসিয়া সাব-রেজিস্ট্রি অফিসের বাইরে দুষ্কৃতকারীরা অবস্থান নিয়ে জমি ক্রেতা-বিক্রেতাদের টাকা ছিনিয়ে নিচ্ছে। বিষয়টি পুলিশকে জানালেও সঠিক ব্যবস্থা না নিয়ে শিথিল আচরণ করা হচ্ছেÑ যা অত্যন্ত নিন্দনীয়। তিনি অবিলম্বেই চাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে পুলিশকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও হাফিজুল হক জানান, আজকের আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউনিয়ন পর্যায়ের পাঁচটি ইউনিয়নের প্রতিনিধিরা অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনা জারি রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

সভায় কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের প্রশাসক, মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল বাছেদ বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন সদ্যযোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, কাপাসিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি, উপজেলা আইসিটি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম, কাপাসিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা