নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৯:৫৫ পিএম
বরিশাল মহানগরীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশাল মহানগরীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
তাদের মধ্যে নিয়মিত মামলায় ১২ জন এবং অন্যান্য আইনে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে বিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে রবিবার নগরীর বিভিন্ন স্থানে বিএমপির চারটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
অপরাধ দমন ও নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি মাদক সংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিএমপি। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।