× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মঞ্জুয়ারা হত‍্যা মামলা তদন্তে পিবিআই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৯:৩৭ পিএম

মঞ্জুয়ারা খাতুন নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে। ছবি: প্রতিদিনের  বাংলাদেশ

মঞ্জুয়ারা খাতুন নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ের ৪নং চর গ্রামে গত ২৬ সেপ্টেম্বর, ২০২৬ইং তারিখ সকালে মোছা. মঞ্জুয়ারা খাতুন (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে।

ভিকটিমের মা রিনা বেগম বাদী হয়ে গত ২৮ সেপ্টেম্বর, ২০২৬ইং তারিখে জামালপুর সিআর আমলি আদালতে ৪নং চর  এলাকার স্থানীয় বাসিন্দা ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক হামিদুর রহমান মলিনসহ মোট ১১ জনকে আসামি করে  হত‍্যা মামলা দায়ের করেনÑ যার মামলা নং-৬০৯(১)২০২৬।

ওই আদালতে মামলা দায়েরের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, গত ২৭ সেপ্টেম্বর, ২০২৬ইং তারিখে ইসলামপুর থানায় হত‍্যা মামলা করতে গেলে অফিসার ইনচার্জ (ওসি) মামলা নিতে অস্বীকার করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান মামলাটি পর্যালোচনা করে ইসলামপুর থানায় কোনো UD Case আছে কিনা সে বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিলের জন‍্য ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ইসলামপুর থানায় ওই ঘটনায় কোনো UD Case নেই বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তিনি আরও উল্লেখ করেন মৃতা মঞ্জুয়ারা খাতুনের পরিবারের পক্ষ হতে লিখিতভাবে কোনো অপমৃত্যুর সংবাদ বা অভিযোগ না পাওয়ায় অত্র থানায় কোনো অপমৃত‍্যু মামলা/ নিয়মিত মামলা রুজু করা হয়নি।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর আগে শেরপুর সদর উপজেলার ৭নং চর গ্রামের আহাম্মদ আলী মোল্লার মেয়ে মঞ্জুয়ারার সঙ্গে ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪নং চর গ্রামের সুজন মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়Ñ যেই সংসারে দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। যদিও দুই জেলার দুই গ্রাম কিন্তু অবস্থান একই সিমানা রেখায় অর্থাৎ পাশাপাশি। দুই গ্রামের সিনিয়র মানুষের মধ‍্যে আন্তরিকতা অনেক বেশি এবং সবাই সবার চেনাজানা।

বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মঞ্জুয়ারার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন আসামিরা। ২৬ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বসতবাড়িতে তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ বাদীর। অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর হত্যাকাণ্ড ধামাচাপা দিতে যুবদল নেতা হামিদুর রহমান মলিনসহ অন্য আসামিরা লাশ বাড়ির পাশেই ব্রহ্মপুত্র নদে ফেলে দেওয়ার চেষ্টা চালান। পরে স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হয়ে লাশ উঠানে ফেলে রেখে তারা আনন্দ-উল্লাস করেন।

খবর পেয়ে ওই দিন ১৪:১৫ ঘটিকার সময় ইসলামপুর থানা-পুলিশ ঘটনাস্থল আসামিদের বাড়ির উঠানে শুয়ানো চাদরে ঢাকা অবস্থায় লাশ উদ্ধার করে এবং বাদীর উপস্থিতিতে শনাক্তমতে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে যেখানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে উল্লেখ করা হয়; কিন্তু বাদীর  দাবি লাশের শরীরে নানা জায়গায় মারাত্মক আঘাতের চিহ্ন ও জখম দেখতে পেয়ছেÑ যা সুরতহাল রিপোর্টে উল্লেখ নেই । পরে লাশ থানায় নিয়ে যাওয়া হয় এবং পরের দিন  ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ আসার খবর শুনে নিহতের স্বামীসহ অন‍্যান‍্য আসামিরা আগেই পালিয়ে যায় এজন্য থানা পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মৃতা মঞ্জুয়ারার ঘাতক স্বামী জানান, থানায় মামলা যাতে না নেওয়া হয় তার জন্য আসামি হামিদুর রহমান মলিনকে তিন লাখ টাকা দেয় এবং ফরেনসিক রিপোর্টে আত্মহত্যার সার্টিফিকেট পেতে দালাল মারফত চার লাখ টাকা ঘুষ দিয়েছেÑ যার রেকর্ড সংরক্ষিত।

গত ১২ অক্টোবর, ২০২৬ আদালত মামলার বিষয় শুনানি করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জামালপুরকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।


উল্লেখ্য যে, গত ০২ অক্টোবর, ২০২৬ ইং এলাকাবাসী মানববন্ধনে যুবদল নেতা হামিদুর রহমান মলিনসহ জড়িত সকল আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা