× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে সদর হাসপাতাল

জনবল নিয়োগের টেন্ডার বাতিলের দাবি

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৯:১১ পিএম

কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী কর্মচারী ও সচেতন নাগরিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী কর্মচারী ও সচেতন নাগরিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রাম সদর হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের টেন্ডার বাতিলের দাবি জানিয়েছেন ৪৭ অস্থায়ী কর্মচারী। ওয়ার্ল্ড সিকিউরিটি সলিউশন লিমিটেডের বিরুদ্ধে জনপ্রতি তিন লাখ টাকা দাবির অভিযোগ তুলে প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ না দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সোমবার বিকাল ৪টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী কর্মচারী ও সচেতন নাগরিকরা। মানববন্ধনে বক্তব্য দেন শাওন আহমেদ, হাশি মিয়া, সাবিতসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম সদর হাসপাতালে কর্মরত থাকলেও গত চার মাস ধরে বেতন পাচ্ছেন না। আগের কর্মচারীদের বহাল রাখার আশ্বাসে তারা কাজ চালিয়ে গেলেও নতুন করে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। 

তাদের অভিযোগ, নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড সিকিউরিটি সলিউশন লিমিটেড প্রত্যেক কর্মচারীর কাছে তিন লাখ টাকা করে দাবি করছে। টাকা না দিলে তাদের পরিবর্তে নতুন লোক নিয়োগের হুমকিও দেওয়া হচ্ছে।

বক্তারা বলেন, ‘আমরা অসহায় মানুষ। এত টাকা কোথায় পাব? চার মাস ধরে বিনা বেতনে কাজ করছি। এখন আবার চাকরি হারানোর আশঙ্কায় রয়েছি। কার্যাদেশ পাওয়ার আগেই টাকা দাবি করা হলে তা তদন্ত করা প্রয়োজন। আমরা অবিলম্বে এই টেন্ডার বাতিল করে আগের কর্মচারীদের পুনর্বহালের দাবি জানাচ্ছি।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে ৪৭ জন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। ওয়ার্ল্ড সিকিউরিটি সলিউশন লিমিটেডের পরিচালক মো. জিয়াউর রহমান বলেন, ‘স্থানীয় একটি চক্র আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্নের চেষ্টা চালাচ্ছে। আমরা কারো কাছে কোনো অর্থ দাবি করিনি। যে ৪৭ কর্মচারী নিয়োজিত আছেন তারাই নিয়োগ পাবেন। তাদের রিজিক আমরা নষ্ট করব না। সবকিছু সরকারি নিয়ম মেনে করা হচ্ছে।’ 

এ বিষয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক নুরে নেওয়াজ বলেন, ‘আমরা এখন পর্যন্ত ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হইনি। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা