× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

হাওরাঞ্চল প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৮:৫৯ পিএম

মোহনগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে হাসপাতালে আহত নারীসহ এক ব্যক্তি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মোহনগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে হাসপাতালে আহত নারীসহ এক ব্যক্তি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোণার মোহনগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন।

আশঙ্কাজনক অবস্থায় তরিকুল ইসলাম (৪৯), সুমন মিয়া (৪০), রুমন মিয়া (২৪), সুলতান মিয়া (২৯) ও লোকমান হোসেন (৩২) নামের পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আসমা আক্তার (৩৫) ও রফিকুল ইসলাম (৩৬) মোহন মিয়া (২৮) নামের তিনজনকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার বিকাল ৪টার দিকে উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের ডিঙ্গাপোতা হাওরপাড়ের গোড়াউত্রা গ্রামে বিরোধপূর্ণ পাঁচ শতক জায়গার দখল নিয়ে শামছু মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের তরিকুল ইসলামের লোকজনের এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে নারীসহ কমপক্ষে ১০ জন গুরুতর আহত হন।

সোমবার সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা