× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৮:৫৬ পিএম

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন করা হয়েছে।  ছবি : প্রতিদিনের  বাংলাদেশ

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন করা হয়েছে। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

সম্পাদনা : মণ্ডল

 হবিগঞ্জের বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন করা হয়েছে। 

সোমবার দুপুর ১২টায় কামালখানী গ্রামে শুমারির উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। 

১নং উত্তর-পূর্ব, ২নং উত্তর-পশ্চিম ও ১১নং মক্রমপুর ইউনিয়নে আজ থেকে শুরু হয়েছে শুমারির কাজ। 

উপজেলা সমাজসেবা কার্যালয় জানায়, প্রাথমিকভাবে ১৫টি ট্যাব আসছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নে গণনাকারী ও সুপারভাইজারদের ট্রেনিং দিয়ে কাজে লাগানো হবে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, ফ্যামিলি কার্ড হচ্ছে, প্রান্তিক, হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোর খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে চালু করা হয়েছে। আপনারা গণনাকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কোনো প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক আহ্বায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহির হোসেন প্রমুখ। 

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা