× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়িচংয়ে স্ত্রী পেটে লাথি মেরে হত্যার অভিযোগ, স্বামী আটক

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৮:৫০ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

কুমিল্লার বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে সোমাইয়া ইসলাম রুমি (২১) নামে এক গৃহবধূকে নির্যাতন ও পেটে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে।

গত ১৮ অক্টোবর রাতে উপজেলার বাকশীমুল ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী বায়েজিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত সোমাইয়া ইসলাম রুমি বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের নুরুল ইসলাম হুজুরের মেয়ে। নিহতের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে স্বামী ও শাশুড়ি মিলে তাকে নির্যাতন করেন এবং পেটে লাথি মারেন। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন তারা।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে সামাজিকভাবে বায়েজিদের সঙ্গে সোমাইয়ার বিয়ে হয়। তাদের দেড় বছর বয়সী বারিহা নামে একটি কন্যাসন্তান রয়েছে। এ বিষয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়া বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা