× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৮:৪৬ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনা উপজেলার মো. সাগর নামের এক তরুণ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনা উপজেলার মো. সাগর নামের এক তরুণ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনা উপজেলার মো. সাগর (২৪) নামের এক তরুণ। গত শনিবার তার মৃত্যুর খবর পায় পরিবার। এই খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

তবে এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি।

মো. সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার মো. কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সাগর ছোট।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেশে থাকতে একটি রড-সিমেন্টের দোকানে রিকশা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন সাগর। ২০২৫ সালের মাঝামাঝিতে ওই দোকান ম্যানেজারের সহযোগিতায় ৬ লাখ টাকা খরচ করে রাশিয়া যান তিনি। সেখানে ৭০ হাজার টাকা বেতনে একটি বেকারিতে কাজ নেন। পরে এক বাংলাদেশি দালালের প্রলোভনে ৩০ লাখ টাকার বিনিময়ে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার আশায় চলতি বছরের মে মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যান সাগর। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। গত শনিবার রাশিয়ায় থাকা সাগরের এক বন্ধু তার বোনকে ফোন করে মৃত্যুর খবর জানান।

সাগরের চাচা আব্দুল আওয়াল জানান, ওই দেশের দালাল তাকে ভুল তথ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৈনিক হিসেবে যুক্ত করেছে। শনিবার তার বন্ধু জানিয়েছে সাগর মারা গেছে।

সাগরের বাবা কবির হোসেন বলেন, সবজির ব্যবসা করেছি, দীর্ঘদিন নানা রোগে অসুস্থ। অনেক ধার-দেনা করে তাকে বিদেশ পাঠিয়েছি। প্রায় ৪-৫ মাস যাবৎ ছেলেটার সাথে কথাও বলতে পারি নাই। এখন শুনি আমার ছেলে আর নাই।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা