× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মদন (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৮:৩১ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬ ১৮:৩৪ পিএম

সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে  হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে নেত্রকোণার মদনে মানববন্ধন। ছবি: প্রতিদিনের  বাংলাদেশ

সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে নেত্রকোণার মদনে মানববন্ধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ


রবিবার বিকেলে মদন চৌরাস্তা মোড়ে উপজেলার সকল সাংবাদিকের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত হানা হয়েছে। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া এলাকায় একটি চায়ের দোকান থেকে বের হওয়ার পর তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আল মাহবুবুর আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, বাংলাদেশ প্রেস ক্লাব মদন শাখার সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শেখ মাসুদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল আমিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, সরকারি হাজী আব্দুল আজিজ ডিগ্রি কলেজের প্রভাষক গিয়াস মাহমুদ রুবেল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, জুলাই যোদ্ধা ও সাংবাদিক ইমরান হোসেন, মোহন মিয়া, আব্দুল কাইয়ুম, শামসুল হক চ্যাম্পিয়নসহ প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা