× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদালত থেকে মাদক মামলার আসামির পলায়ন, ৭ পুলিশ প্রত্যাহার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ২২:৪৯ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ২৩:৫১ পিএম

আদালত থেকে মাদক মামলার আসামির পলায়ন, ৭ পুলিশ প্রত্যাহার

আদালত প্রাঙ্গণ থেকে মাদক মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় চট্টগ্রামে এক উপ-পরিদর্শকসহ পুলিশের সাত সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার সদস্যদের জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- উপপরিদর্শক মো. ইদ্রিস, সহকারী উপপরিদর্শক শংকর, তিন এটিএসআই পারভেজ, দীনেশ, শামসু এবং কনস্টেবল শফি ও দেবপ্রিয় মারমা।

পুলিশ সদস্যদের প্রত্যাহারের বিষয়টি সোমবার প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. আসাদুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত ৫ জানুয়ারি আদালত প্রাঙ্গণ থেকে আসামি শামসুল হক বাচ্চু পালিয়ে যায়। পরদিন আদালত পুলিশের পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন।

পুলিশ জানায়, ৪ জানুয়ারি চন্দনাইশ থানা পুলিশ এক হাজার পিস ইয়াবাসহ বাচ্চুকে গ্রেপ্তার করে। এ ঘটনায় চন্দনাইশ থানার উপ-পরিদর্শক খালেকুজ্জামান বাদী হয়ে একটি মাদক মামলা করেন। সেই মামলায় বাচ্চুকে আদালতে নেওয়া হয়েছিল।

চন্দনাইশ থানা পুলিশ আসামির তথ্যানুসন্ধান করে জানায়, বাচ্চুর বিরুদ্ধে কক্সবাজারের চকরিয়া, ডিএমপির রমনা, শেরে বাংলা থানা ও শ্যামপুর থানায় আরও চারটি মামলা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা