× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৃথক অগ্নিকাণ্ডে কোনাবাড়িতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৭:৪২ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬ ১৮:২০ পিএম

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে পৃথক অগ্নিকাণ্ডে তিনটি ঝুট গুদামের সমস্ত ঝুট, কাপড় ও মালামাল পুড়ে গেছে। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে পৃথক অগ্নিকাণ্ডে তিনটি ঝুট গুদামের সমস্ত ঝুট, কাপড় ও মালামাল পুড়ে গেছে। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে পৃথক অগ্নিকাণ্ডে তিনটি ঝুট গুদামের সমস্ত ঝুট, কাপড় ও মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।   

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে মহানগরের কোনাবাড়ি থানাধীন আমবাগ (বাঘিয়া সরকারবাড়ী জামে মসজিদ) এলাকায় রাসেল মিয়া ও এনামুল হকের ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ারসার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ লাখ টাকার মালামাল। 

এছাড়াও রবিবার সন্ধ্যায় কোনাবাড়ি থানাধীন আমবাগ (ডিস পুকুরপাড়) এলাকায় রনি মিয়ার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। উদ্ধার করা হয়েছে প্রায় ৩০ লাখ টাকার মালামাল। ফায়ার সার্ভিস জানায, সিগারেটের আগুন থেকে রনি মিয়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ি আমবাগ বাঘিয়া এলাকায় পৃথক দুইটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি ঝুট গুদামের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা