× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীর মাসোহারা আদায়ের অভিযোগ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৭:২২ পিএম

মাসোহারা আদায়ের অভিযোগ এ ব্যক্তির বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাসোহারা আদায়ের অভিযোগ এ ব্যক্তির বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায়ের অভিযোগ উঠেছে বুলবুল মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

অভিযুক্ত বুলবুল শ্রীনগর গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে। সে পুলিশি অভিযানের তথ্য পাচারের পাশাপাশি ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করাই তার মূল পেশা।
স্থানীয়রা জানান, অভিযুক্ত বুলবুল এলাকায় নিজের প্রভাব বিস্তার করতে নানা কৌশল ব্যবহার করেন। তার ভাই সেনাবাহিনীতে কর্মরত এবং নিকটাত্মীয় পুলিশের এসপি পদে রয়েছেন এমন ভুয়া পরিচয় দিয়ে তিনি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে রাখেন।
শিমুলকান্দি ইউনিয়ন যুবদল নেতা জাকির হোসেন বলেন, বুলবুল দীর্ঘদিন যাবত পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা তুলছেন। অতীতেও তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি করেছেন। এছাড়া বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে পুলিশি হয়রানির নেপথ্যেও তার হাত রয়েছে।
 জাকির হোসেন আরো জানান, বুলবুল যে পুলিশের নামে নিয়মিত টাকা তোলেন, সে বিষয়টি এলাকার অনেকেই জানেন। তবে সংগৃহীত ওই অর্থের পুরোটাই তিনি নিজেই আত্মসাৎ করেন, নাকি অন্য কোথাও বণ্টন হয়- সে বিষয়ে নিশ্চিত নন তিনি।
হাজী দৌলত মিয়া বলেন, বুলবুল টাকার বিনিময়ে পুলিশকে ব্যবহার করে কাজ করে দেন। আমার চুরি হওয়া মোবাইল ৫ হাজার টাকার বিনিময়ে উদ্ধার করে দিয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, শ্রীনগর গ্রামে পুলিশ প্রবেশ করলেই বুলবুলের সঙ্গে যোগাযোগ করা হয় এমন একটি গুঞ্জন এলাকায় রয়েছে। পুলিশের অভিযানের আগাম বার্তা দিয়ে তিনি মাদক ব্যবসায়ীদের দ্রুত টাকা পাঠানোর চাপ দেন। চাহিদা অনুযায়ী টাকা না দিলে তাদের মামলায় ফাঁসানো বা গ্রেপ্তারের ভয় দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মানিক মিয়া বলেন, বুলবুলের বিষয়ে পুরো গ্রামের মানুষ অতিষ্ঠ। সে থানার আতাত করে আসামি ছাড়িয়ে নেওয়া ও ধরিয়ে দেওয়ার দায়িত্ব পালন করে। শ্রীনগর গ্রামের আমরা জনপ্রতিনিধিদের কোনো রকম তোয়াক্কা না করে বুলবুল তার আধিপত্য বহাল রেখেছে। মাদক কারবারিদের প্রশাসনিক সহায়তার মাধ্যমে নিয়ন্ত্রণ করে বুলবুল। আমরা চাই, বুলবুলকে আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশের কোনো সদস্যের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বুলবুলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা